দেশ ছাড়লেন সাকিব, ফেরার তারিখ নিয়ে ধোঁয়াশা

বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্র যাওয়া নিয়ে বেশ কয়েকবার গুঞ্জন উঠে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ না খেলেই সাকিব দেশ ছাড়বেন বলে গুঞ্জন উঠেছিল। যদিও তা সত্য হয়নি।

অবশেষে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে গেছেন সাকিব। বুধবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাকিব। রাত ১টায় এমিরেটসের ‘ইকে ৫৮৫’ ফ্লাইটে করে করে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন সাকিব।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওয়াসিম খান। তিনি জাতীয় দলের ক্রিকেটারদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত থেকে সব ধরণের আনুষ্ঠানিকতা সম্পাদনে সাহায্য করেন।

তবে সাকিব কবে দেশে ফিরবে তা জানা যায়নি। এদিকে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। ওই দিন থেকে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন ক্রিকেটার। ঠিক ওইদিন বা এর আগে সাকিব দেশে ফিরবেন বলেই ধারণা করা যাচ্ছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর