দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জেলায় ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। চাঁদপুরে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে তিনজনের।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন চারজন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। খুলনার হাসপাতালগুলোতে মারা গেছেনে একজন।
বার্তা বাজার/নব