গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়ন থেকে থেকে মৃনাল চন্দ্র দাশ (২৪) ও সুমন চন্দ্র দাশ (২৩) নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকালে গাইবান্ধার সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের পশ্চিম পেয়ারাপুরের মাঝিপাড়ায় একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
নিহত মৃনাল চন্দ্র দাশ (২৪) সদর উপেজলার চুনিয়াকান্দি গ্রামের রাম চন্দ্র দাশের ছেলে ও সুমন চন্দ্র দাশ (২৩) পাঠানপাড়া (মাঝি পাড়া) গ্রামের মিঠা চন্দ্র দাসের ছেলে। তারা দুজনই পেশায় জেলে।
মৃতের পরিবার ও স্থানীয়রা জানান, তিনদিন আগে সুমন চন্দ্র দাশ তার স্ত্রীর হাতে কিছু টাকা দিয়ে তার বন্ধু মৃলাণকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরের দিন জানতে পারে তারা ঢাকায় না গিয়ে পাশের জেলা লালমনিরহাটে গেছে।
এর পরে দিন আজ বৃহস্পতিবার সকালে একটি গাইবান্ধার সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের পশ্চিম পেয়াপুর মাঝিপাড়ার একটি আম গাছে মৃনাল চন্দ্র দাশ ও সুমন চন্দ্র দাশের মরদেহ একই রশিতে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ দু’টি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা তাদের দুজনকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে ।
গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে ঘটনার রহস্য জানা যাবর।
সুমন মিয়া/বার্তা বাজার/এসজে