ঝিনাইদহে একদিনে করোনায় ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৯

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬৯ জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত জেলা সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ২৩৭ জন।

এছাড়াও জেলায় ৩৫৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৬৯ জন ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ১৯ দশমিক ৩৮ ভাগ।

খাইরুল ইসলাম নিরব/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর