১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, খুলবে পর্যটন কেন্দ্রও

করোনা সংক্রমণ প্রতিরোধে জারি করা কঠোর বিধি নিষেধ তুলে নেওয়ার পর এবার নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। আগামী ১৯ আগস্ট থেকে প্রায় সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯ আগস্ট থেকে পুরোদমে বাস, লঞ্চ ও ট্রেন চলাচল করবে। এদিন থেকে ধারণ ক্ষমতার অর্ধেক আসন নিয়ে খোলে দেওয়া হবে পর্যটন, বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টারগুলো।

এর আগে করোনার সংক্রমণ প্রতিরোধে মানুষের চলাচল নিয়ন্ত্রণে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছি তা শিথিল করে গত ৮ আগস্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ১১ আগস্ট থেকে শর্ত সাপেক্ষে চলাচল শুরু করেছে গণপরিবহন। শপিংমল ও অন্যান্য দোকানপাটও খুলছে।

তবে শিক্ষা প্রতিষ্ঠান ও পর্যটন, বিনোদন কেন্দ্র বিষয়ে কোনো নির্দেশনা ছিল না।এবার জারিকৃত প্রজ্ঞাপনে শিক্ষা প্রতিষ্ঠান বাদে প্রায় সব বিষয়েই দেওয়া হয়েছে সুনির্দিষ্ট নির্দেশনা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর