বিপুল পরিমাণ অবৈধ বিড়িসহ র‍্যাবের হাতে আটক ২

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে জাল রাজস্ব স্ট্যাম্প লাগানো ১৩ হাজার ৯০ প্যাকেট মিষ্টি বিড়ি ও মোহিনী বিড়িসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১১ আগস্ট) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভূক্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-একই এলাকার মৃত আব্দুল হালিম বেপারীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৫), খোরশেদ আলমের ছেলে শিপু হোসেন (৩০)।

এসময় সরকারকে ফাঁকি দিয়ে জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প লাগানো ২ লাখ ৩৫ হাজার ৬২০ টাকা মূল্যের ১৩ হাজার ৯০ প্যাকেট মিষ্টি বিড়ি ও মোহিনী বিড়িসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মিষ্টি বিড়ি এবং মোহিনি বিড়ির প্যাকেটে সরকারি শুল্ক করা ফাঁকি দিয়ে অবৈধভাবে কথিত জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প লাগিয়ে বহুদিন যাবৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনের নিকট মিষ্টি বিড়ি ও মোহিনী বিড়ি বিক্রয় করে আসছে।

তাদের বিরুদ্ধে কালিহাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ক (ক)/২৫ক(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

হাসান সিকদার/বার্তা বাজার/এজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর