করোনা: রাজশাহী মেডিকেলে দুই মাস পর সর্বনিম্ন মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে দুই মাস পরে একদিনে সর্বনিম্ন ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

হাসপাতালে গত ১২ জুন করোনা ইউনিটে মৃত্যু হয়েছিলো সর্বনিম্ন ৪ জনের। এর পর দীর্ঘ ২ মাস পর গত ২৪ ঘন্টায় মৃত্যু ১০ এর নিচে নামেনি।

রামেক হাসপাতালের পরিচালক জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৩ এবং নেগেটিভ হয়ে আরও ১জন জন মারা গেছেন। মারা যাওয়া ৯ জনের মধ্যে রাজশাহীর ১, নাটোর ২, পাবনার ২ ও চাঁপাইনবাবগঞ্জে, নওগাঁর, মেহেরপুর ও কুষ্টিয়ার ১ জন করে আছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৪২ জন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন।

মাহাবুল ইসলাম/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর