সাবেক স্ত্রীর পাওনা মেটাতে গিয়ে ধনীর তালিকায় পিছিয়ে পড়লেন বিল গেটস!

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সাথে স্ত্রী মেলিন্ডার বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। আর এ কারণেই তালিকা থেকে পেছাতে শুরু করেছে গেটসের নাম।

জানা গেছে যে, বিশ্বের সব চেয়ে ধনী এই সাবেক দম্পতির মধ্যে এখন চলছে সম্পত্তির ভাগ বাটোয়ারা। বিভিন্ন কোম্পানির শেয়ারের একটা বড় অংশ বিল গেটস তার সাবেক স্ত্রী মেলিন্ডার নামে হস্তান্তর করেছেন। এ কারণেই ধনীর তালিকায় নিচে নামছেন বিল গেটস।

বিচ্ছেদের পর মেলিন্ডার এখন পর্যন্ত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭০ কোটি ডলারে। সেই সাথে বিল গেটস পিছিয়েছেন শীর্ষ ধনীর তালিকা থেকে। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস চতুর্থ অবস্থান থেকে পিছিয়ে পঞ্চম অবস্থানে চলে গেছেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর