ভূতাত্ত্বিক তথ্যাবলীর বহুল প্রচার টেকসই উন্নয়নে সহযোগিতা করবে: জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
ভূতাত্ত্বিক তথ্যাবলীর বহুল প্রচার টেকসই উন্নয়নে সহযোগিতা করবে। বৃহৎ অবকাঠামো নির্মাণে অবশ্যই ভূতাত্ত্বিক জরিপের প্রভাব মূল্যায়ন করা উচিত। ‘ভূমির উপযুক্ততা মানচিত্র’ সহজলভ্য করা অপরিহার্য বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ।
প্রতিমন্ত্রী বুধবার (১১ আগস্ট) বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে (জিএসিবি) মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে নবনির্মিত মুজিব কর্নার উদ্বোধন
ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, জিএসিবি প্রণীত সাইসমিক জোনেশন ম্যাপ জাতীয় বিল্ডিং কোডে অন্তর্ভুক্ত হয়েছে।
দিনাজপুরের হাকিমপুরে প্রায় ৫০ মিটার পুরুত্বের লৌহ আকরিক সমৃদ্ধ চৌম্বক শিলার প্রাপ্তি নিশ্চিত হয়েছে; যেখানে লৌহ আকরিকের সম্ভাব্য মজুদ প্রায় ৬২৫ মিলিয়ন টন।
প্রতিমন্ত্রী আরো বলেন, দেশীয় সম্পদ আহরণে জিএসবি কে গবেষণার ক্ষেত্র গড়তে হবে। সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ হোসেন মনসুর ও জিএসবি’র মহাপরিচালক ড. মহঃ শের আলী বক্তব্য রাখেন।
বার্তা বাজার/টি