রাজ-হেলেনাসহ ৬ জনের ছয় মামলা সিআইডিতে

প্রযোজক নজরুল ইসলাম রাজ, হেলেনা জাহাঙ্গীর, মাসুদুল ইসলাম জিসান, মডেল পিয়াসা ও শরফুল হাসান মিশুর বিরুদ্ধে বিরুদ্ধে বিভিন্ন আইনে দায়ের করা আরও ছয় মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)।

ডিএমপির চারটি থানায় বুধবার (১১ আগস্ট) হওয়া পৃথক পৃথক ছয়টি মামলার দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়।

এদিকে, ভাটারা থানার বিশেষ ক্ষমতা আইন, পর্ণোগ্রাফি আইন, অস্ত্র আইন, বনানী থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইন এবং খিলক্ষেত থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাগুলো করা হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান সংবাদ মাধ্যমকে জানান, ছয় মামলা তদন্তভার পেয়েছে সিআইডি। তবে তদন্তরভার পেলেও মামলাগুলোর নথি এখনও সিআইডি পায়নি। এ ছয় মামলার মধ্যে পিয়াসা ও হেলেনা জাহাঙ্গীরে একটি করে, জিসানের তিনটি, মিশুর নামে দুইটি ও রাজের নামে একটি মামলা রয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর