জামালপুরের ইসলামপুরে আপেল খাওয়ার সময় গলায় আপেল আটকা পড়ে হযরত আলী(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ আগস্ট) বিকালে পার্থশী ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকায় এঘটনা ঘটে। নিহত শিশু জামালপুরের লাহিড়ীকান্দা গ্রামের ফারুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পার্থশী ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসছিল শিশু হযরত আলী। বিকালে ওই শিশুটি আপেল খাচ্ছিল। আপেল খাওয়ার এক পর্যায়ে তার গলায় আপেল আটকা পড়ে গুরুতার অসুস্থ্য হয়।
এসময় তার পরিবারের লোকজন দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইয়ামিন মিয়া/বার্তা বাজার/টি