বীর প্রতীক আঃ সালাম আর নেই

দেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা গাজী আঃ সালাম ভূইয়া মারা গেছেন। বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই মুক্তিযোদ্ধার মৃত্যু হয়।

জানা গেছে, আঃ সালাম ভূইয়া মুক্তিযুদ্ধের সময় নৌ বাহিনীতে চাকরি করতেন। সেই সময় চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ১১ নং সেক্টরে কোম্পানী কমান্ডার ছিলেন।

দেশ স্বাধীন হওয়ার পর তিনি দীর্ঘদিন নান্দাইল উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা’র নামাজ শেষে পৌরসদর চারিআনি পাড়া মহল্লায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে নান্দাইলের সর্বস্তরের জনগণ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

মজিবুর রহমান ফয়সাল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর