ঢাকায় আসলো আরও ১৭ লাখ ৭৭ হাজার টিকা

কোভ্যাক্সের আওতায় চীন থেকে ঢাকায় আসলো সিনোফার্মের আরও ১৭ লাখ ৭৭ হাজার ডোজ টিকা।বেইজিং বিমানবন্দর থেকে কাতারের দোহা হয়ে বুধবার (১১ আগস্ট) রাতে পৌঁছেছে।

গত ৩ জুলাই বাণিজ্যিকভাবে ক্রয়ের প্রথম দফায় ২০ লাখ টিকা এসেছে। ১৭ জুলাই দ্বিতীয় দফায় এসেছে আরও ২০ লাখ টিকা। ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা। গত ১০ আগস্ট এ প্রথম বারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। এবার দ্বিতীয় দফায় আরও ১৭ লাখ ৭৭ হাজার টিকা আসছে।

এছাড়া বাংলাদেশকে চীন উপহার দিয়েছে দুই দফায় ১১ লাখ টিকা। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর