দুই শিশুকে অপহরণ করে পালিয়ে যাওয়ার সময় অপহরণকারী আটক

ফরিদপুরের সদরপুরে দুই শিশুকে অপহরণ করে পালিয়ে যাওয়ার সময় অপহরণকারী হারুন-অর রশিদ (৪০) নামের এক যুবককে এলাকাবাসী আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

বুধবার (১১ আগস্ট) দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। হারুন অর রশিদ রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার কাশিমা গ্রামের মোমতাজ আলী মোল্যার পুত্র।

এরআগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর মোল্যা গ্রামের মিজানুর রহমানে পুত্র মাফুজুর রহমান (১০) ও রতন মাতুব্বরের পুত্র রনি মাতুবাবর (৭) নামের দুই শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে মোটরসাইকেলে নিয়ে যাওয়ার সময় উপজেলার সদরপুর ইউনিয়নের কালিখোলা নামক স্থানে তাকে সন্দেহ হলে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এবিষয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর