বোনের বিয়ের ফুল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার বেনিয়ালীতে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের নিহতের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ দূর্ঘটনার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা বার্তা বাজার কে জানায়, আজ বুধবার(১১আগস্ট) সকাল ১২ টার দিকে একটি মটরসাইকেল যোগে তিন বন্ধু ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী- পানিসারার ফুলবাগান এলাকায় নাম হত জীবনের বোনের বিয়ের জন্য ফুল আনতে যাবার সময় পথিমধ্যে ঝিকরগাছা থেকে গদখালী যাওয়ার পথে বেনেয়ালী নামক জায়গায় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষে মোটরসাইকেল চালক যশোর শহরের শংকরপুরের আব্দুর রাজ্জাকের ছেলে জীবন(১৮) ঘটনাস্থলেই নিহত হয়।

মোটরসাইকেটের অপর দুই আরোহী বন্ধু মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো: নয়ন (২০) ও হাসান মিয়ার ছেলে তোহিদ হোসেন(১৯)কে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বেলা দেড়টার দিকে আহত নয়ন ও তৌহিদ চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। দায়িত্বরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

এ্যান্টনি দাস(অপু)/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর