নিশো-মেহজাবিন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

প্রতিবন্ধী সর্ম্পকে ‘নেতিবাজক,ভ্রান্ত ও ক্ষতিকর’ ধরাণা এবং শব্দ ব্যবহারের জন্য নিশো-মেহজাবিন ও ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। মামলা দুটির আবেদন করেন বশির আল হোসাইন নামের এক প্রতিবন্ধী অধিকারকর্মী।

বুধবার (১১ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিকীর আদালত পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জীবনান্দ চন্দ জয়ন্ত এ তথ্য জানিয়েছেন।

মামলা দুটির মধ্যে একটি হচ্ছে টেলিভিশন নাটক ‘ঘটনা সত্য’ নামের একটি নাটক নিয়ে এই মামলায় আসামি করা হয়েছে -চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ, নাটকের চিত্রনাট্যকার মঈনুল সানু, পরিচালক রুবেল হাসান, অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে। নাটকটি চ্যানেল আইয়ের ঈদুল আজহার আয়োজনে ২৩ জুলাই প্রচার করা হয়েছিল।

অন্য আরেকটি মামলা হচ্ছে চ্যানেল আইয়ের আলোচনা অনুষ্ঠান ‘টু দা পয়েন্ট’এর ১১ জুলাইয়ের পর্ব নিয়ে, যেখানে একজন আলোচকের কথায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ‘নেতিবাচক ধারণা’র প্রকাশ ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

এ মামলায় আসামি করা হয়েছে-ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, অনুষ্ঠান পরিকল্পনাকারী জাহিদ নেওয়াজ খান, প্রযোজক রাজু আলিম, উপস্থাপক সোমা ইমলাম এবং আলোচক হিসেবে উপস্থিত থাকা ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে।

মামলা দুটির বাদী বশির আল হোসাইন, সব সাক্ষী এবং আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী সবাই প্রতিবন্ধী ব্যক্তি বলে জানান আইনজীবী।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর