বিশ্বজুড়ে তাণ্ডব চালানো মহামারি করোনায় দেশে আক্রান্ত হয়ে একদিনে আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ৪২০ জন।
বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি মতে, নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯৮ জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জন।
একদিনে ৪৪ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্তের এই সংখ্যা পাওয়া যায়। একদিনে পরীক্ষার তুলনায় আক্রান্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিন ৪৫ শতাংশ। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।