টাঙ্গাইলে নৌকা ভ্রমণে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে অরক্ষিত জেনারেটরের ঘূর্ণায়মান বস্তুর সাথে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল মারিয়া (১৪) নামের এক স্কুলছাত্রীর। নিহত মারিয়া উপজেলার পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ছিল।

নিহত স্কুল ছাত্রীর বাবার নাম মেহেদী আলম চাঁন মিয়া। মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের রেলস্টেশন এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন তিনি। নিহত মারিয়া তাদের একমাত্র সন্তান ছিল বলে জানা যায়।

নৌকা ভ্রমণে যাওয়া কয়েকজনের সাথে কথা হয়। তারা জানান, স্কুল ফ্রেন্ড ও তাদের পরিবারসহ প্রায় ৭০-৮০জন বুধবার (১১ আগস্ট) সকালে বংশাই সেলুঘাট থেকে গাজীপুরের মখশ বিলের উদ্দেশ্যে যাত্রা করেন।

যাত্রাপথে গাজীপুরের কালিয়াকৈর পৌঁছানোর আগে নৌকার সামনে থাকা জেনারেটরের কাছাকাছি গিয়ে ছবি তোলার সময় হঠাৎ মারিয়ার ওড়না পেঁচিয়ে যায় জেনারেটরের ঘূর্ণায়মান বস্তুর সাথে।

এতে ঘটনাস্থলেই নির্মমভাবে কিশোরীর মৃত্যু হয় বলে জানান তারা। তবে জেনারেটরের ঘূর্ণায়মান অংশ উন্মক্ত না থাকলে এমন দুর্ঘটনা হয়তো বলে অভিযোগ করেন অনেকেই। এ বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার উপ-পরিদর্শক আরিফ তালুকদার।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর