দৌলতপুরে ১৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর সাথে ৬ কর্মকর্তা। ছবি-বার্তা বাজার।

কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন গোবরগাড়া গ্রামে নিজ বাড়ি থেকে ১৭০ বোতল ফেন্সিডিলসহ সুরুজ মন্ডল (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১১ আগষ্ট) সকাল ৮ ঘটিকায় সুরুজের নিজ বড়িতে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদকব্যবসায়ী সুরুজ দৌলতপুর থানার মথুরাপুর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের মৃত হারান মন্ডলের ছেলে।

এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক মোঃ বেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী সুরুজের বাড়ীতে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১৭০ বোতল ফেন্সিডিল সহ সুরুজ কে গ্রেপ্তার করা হয়েছে।

পরবর্তীতে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

সরোয়ার পারভেজ/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *