মুজিববর্ষ ও শোকদিবস উপলক্ষে পাবনায় জেলা পুলিশ-পুনাকের বৃক্ষরোপন

জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আগস্ট মাস স্মরণে পাবনা জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন হয়েছে।

বুধবার (১১ আগস্ট দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ মেমরিয়াল চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম)। এসময় বিভিন্ন প্রকারের ফলজ, বনজ ও ঔষুধী গাছের ৫০টি গাছের চারা রোপণ করা হয়।

“মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পুনকের সদস্যরা জেলার প্রতিটি উপজেলার থানা চত্বর, বাসভবন ও দর্শনীয় স্থান গুলোতে মাসব্যাপী এই সামাজিক বনায়ন কর্মসূচি চলমান থাকবে বলে জানা গেছে।

জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাকের) সভানেত্রী ও আটঘোরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহারিনা জাহান এর সভাপতিত্বে দিনব্যাপী সামাজিক বনায়ন কর্মসূচির অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান, অতিরিক্তি পুলিশ সুপার জিন্না আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী) সার্কেল ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সবিজ শাহরিনসহ ৯টি উপজেলার দায়িত্বরত সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশের সকল অফিসারগনের সহধর্মীনি ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সকল সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।

মাসুদ রানা/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর