শীঘ্রই দেওয়া হবে আরও ৬৪ হাজার কোটি টাকার প্রণোদনা

করোনাকালে ক্ষতিগ্রস্থ অর্থনীতিকে চাঙ্গা রাখতে সরকারের ৭টি প্রণোদনা প্যাকেজের আওতায় আরও ৬৪ হাজার কোটি টাকার ঋণ দ্রুত বিতরণের নির্দেশ দিতে যাচ্ছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহ বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হবে।

বুধবার (১১ আগস্ট) ব্যাংকার্স সভায় এসব নির্দেশনা দেওয়া হতে পারে বলে জানা গেছে। সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সভাপতিত্ব করার কথা রয়েছে।

জানা যায়, চলমান পরিস্থিতিতে প্রায় সাড়ে ছয় মাস পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীরা এতে যুক্ত থাকবেন। এর আগে ২৭ জানুয়ারি এই সভা হয়েছিলো। সাধারণ সময়ে প্রতি মাসেই এই সভা অনুষ্ঠিত হতো। কিন্তু করোনার প্রকোপে তা নিয়মিত হচ্ছে না।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, আজকের বৈঠকে সাতটি প্রণোদনা প্যাকেজের ৬৪ কোটি টাকা ঋণ বিতরণ নিয়ে আলোচনা করা হবে। এর মধ্যে চলতি অর্থবছরে বড় শিল্প ও সেবা খাতে ৩৩ হাজার কোটি টাকার ঋণ বিতরণের জন্য ৫৭ ব্যাংককে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে।

এর আগে ২০২০ সালের এপ্রিলে প্রথম ধাপে ৩০ হাজার কোটি টাকা প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছিল। পরে আরিও দুই দফায় তা বাড়িয়ে আনা হয় ৪০ কোটিতে। এর মধ্যে সাত হাজার কোটি টাকা ছিলো বিদেশি কোম্পানিগুলোর জন্য। এর মেয়াদ বাড়ানো হয়নি।

ওই ৩৩ হাজার কোটি টাকার মধ্যে ৩২ হাজার ৩৬৬ কোটি ৪০ লাখ টাকা গত জুন পর্যন্ত বিতরণ করা হয়েছে। বাস্তবায়নের হার ৯৮ দশমিক আট শতাংশ। বাকি ৬৩৩ কোটি ৬০ লাখ টাকা চলতি বছরেও বিতরণ করা যাবে। এর বাইরে নতুন বছরে ৩৩ হাজার কোটি টাকার মধ্যে গত অর্থবছরে যারা ঋণ পায়নি, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে বলে জানা গেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর