মন্দির ভাঙচুরের প্রতিবাদে কুড়িগ্রামে প্রতিবাদ

খুলনা,বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মান্ধ ও কুচক্রী মহলের মদদে মন্দির ভাঙচুর, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও ভূমি দখলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১১ আগস্ট) বেলা ১২টার দিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ ব্রাহ্মন সংসদ এর যৌথ আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কুড়িগ্রাম শাখার সভাপতি ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কুড়িগ্রামের সাধারণ সম্পাদক রবিবোস, রামকৃষ্ণ মিশনের অমল ব্যানার্জী, উদয় শংকর চক্রবর্তী প্রমুখ।

সমাবেশে বক্তারা হিন্দুদের মন্দির ভাঙচুরসহ সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা ও এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সুজন মোহন্ত/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর