সিরাজগঞ্জে ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাকচাপায় দিপঙ্কর দ্বীপ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। বুধবার (১১ আগস্ট) সকালে মহাসড়কের সলঙ্গা গোজা ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।

ওই ছাত্র জেলার সলঙ্গা থানার মধ্য ভরমোহনি গ্রামের শ্রী কেষ্টর ছেলে। তিনি সলঙ্গা ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোজা ব্রিজ এলাকায় রাস্তা পার হবার সময় দ্রুতগামী একটি ট্রাক কলেজছাত্র দীপকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এম এ মালেক/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর