সাতক্ষীরার ২ এমপিকে হত্যার হুমকির ঘটনায় পিতা-পুত্র আটক

সাতক্ষীরার ২ সংসদ সদস্যকে মাথা কেটে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় পিতা-পুত্রকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ফেসবুকে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপি এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফেসবুকে হত্যার হুমকি দিয়ে একটি পোষ্ট করা হয়।

এঘটনায় সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হুমকি প্রদানকারী হিসেবে দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা নামক গ্রামের মৃত ইমান আলী মোল্লার ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার ছেলে নুরুল ইসলাম (২১) কে আটক করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, মনিরুল ইসলাম পেশায় মসজিদের একজন ইমাম ছিলেন। বর্তমানে তিনি বিভিন্ন ঝাড়ফুঁক তাবিজ দেন বিভিন্ন মানুষকে। তার ছেলে নুরুল ইসলাম ইউসুফ মানসিক সমস্যায় কিছুদিন পূর্বে তিনি পাবনা পাগলা গারদে ছিলেন বলেও সূত্রে জানা যায়। এসময় তাদের কাছ থেকে প্রায় ১০৮ টি সিম উদ্ধার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২ এমপিকে হুমকি দেওয়ার ঘটনায় পিতা-পুত্র আটক হয়েছেন। তবে বিষয়টি নিয়ে প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

মীর খায়রুল আলম/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর