আলফাডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য ট্রলি চলাচল নিষিদ্ধ

আলফাডাঙ্গা থানা
আলফাডাঙ্গা থানা

স্থানীয় জনগণের দাবীর পরিপ্রেক্ষিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য ট্রলি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান।

বিজ্ঞপ্তিতে ট্রলি মালিক ও ব্যবসায়ীদের অবগতি করে উল্লেখ করা হয়, ‘আপনারা কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টরকে পরিবর্তন করে ট্রলি বানিয়ে বাণিজ্যিক পরিবহন হিসেবে ব্যবহার করছেন। উক্ত ট্রলিতে ইট, বালু, মাটি ও বিভিন্ন ভারি মালামাল পরিবহন করে আলফাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন নতুন ও পুরাতন রাস্তায় যাতায়াত করে রাস্তা ভেঙ্গে বেহাল দশায় পরিণত করছেন। এতে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনসহ সড়ক পরিবহন আইনের লঙ্ঘন এমনকি জনসাধারণ প্রতিনিয়ত দুর্ঘটনায় কবলিত হচ্ছেন। বিভিন্ন সময়ে স্থানীয় জনসাধারণ কর্তৃক উক্ত ট্রলি ব্যবহার বন্ধের বিষয়ে অত্র থানায় একাধিক লিখিত অভিযোগ পাওয়া গেছে।

তাই ১১/০৮/২০২১ ইং তারিখ হতে অনির্দিষ্টকালের জন্য ট্রলি ব্যবহার বন্ধ রাখার বিষয়ে ট্রলি মালিকদের অনুরোধ করা হয়।

সেইসাথে বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এই আদেশের কোন প্রকার ব্যত্যয় ঘটলে আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক ট্রলি গাড়ি জব্দ পূর্বক বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও সরকারী সম্পদের ক্ষতি করার জন্য আইন লঙ্ঘনকারী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *