হোসেনপুরে বাল্যবিয়ে পণ্ড: ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

কিশোরগঞ্জের হোসেনপুরে নারী ও কিশোরীদের সহিংসতা প্রতিরোধ প্রকল্প ইউনিয়ন মাঠ স্বেচ্চাসেবককের সহায়তায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সরকার এর হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড।

এ ঘটনায় বরসহ ৫ জনকে ৩৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা য়ায়, গত মঙ্গলবার (১০ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার শাহেদল গ্রামের হারেছ মিয়ার মেয়ে দাপুনিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী মোছাঃ দিনা আক্তারের (১৫) সাথে পুমদি ইউনিয়নের গৃদান গ্রামের জাহাঙ্গীর আলম (২২) বিবাহের কার্যসম্পাদনের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সরকার বাল্যবিয়ে বন্ধ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর জাহাঙ্গীর আলম ১৫ হাজার, বরের ভগ্নিপতি (ঘটক) আফাজ উদ্দিন ১০ হাজার, কনের বড় ভাই জসিম উদ্দিন ৫ হাজার ও বর যাত্রীর গাড়ীর ড্রাইভার শাহজাহান এবং মমিন মিয়াকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করেন।

পরে ১৮ বছর না হওয়া পর্যন্ত মোছাঃ দিনা আক্তারকে বিয়ে দেওয়া হবেনা মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেন।

এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সরকার জানান, অভিযোগ পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে অর্থদন্ড করা হয়েছে। বাল্য বিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও সাংবাদিকদের জানান।

এসএম তারেক নেওয়াজ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর