খুলনা বিভাগে করোনায় আরও ২০ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৪০ জনের।

এর আগে গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) এ বিভাগে করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ৭৫৭ জনের।

বুধবার (১১ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত করোনায় ২০ জন মারা যান। এর মধ্যে খুলনায় সর্বোচ্চ ৭ জন মারা গেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় যশোরে পাঁচজন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহে দুইজন, কুষ্টিয়ায় দুইজন এবং মাগুরায় একজন মারা গেছেন। বাগেরহাট,সাতক্ষীরা, নড়াইল ও চুয়াডাঙ্গায় কেউ মারা যাননি।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে ১ লাখ ১ হাজার ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৭২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৫১৬ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর