কেরানীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

ঢাকার কেরানীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। বুধবার (১১ আগস্ট) দুপুরে র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের বহন করা একটি ১টি পিকআপ (মিনি ট্রাক), ২টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো, মোঃ শরিফ খান (৩১) ও রিপন চন্দ্র সরকার (২৫)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ পিকআপযোগে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এ ঘটানায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

রানা আহমেদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর