বিধিনিষেধ শেষে ফের ব্যস্ত হয়ে উঠেছে বন্দর নগরী চট্টগ্রাম

কর্মব্যস্ত চট্টগ্রাম। ছবি- বার্তা বাজার

লকডাউন শিথিল করায় ফের ব্যস্ত চঞ্চল হয়ে উঠেছে বন্দর নগরী চট্টগ্রাম। খুলেছে দোকানপাট, চলছে গণপরিবহন। বুধবার (১১ আগস্ট) নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় চট্টগ্রামের চিরচেনা ব্যস্ত চাঞ্চল্যতা।

দফায় দফায় কঠোর লকডাউন বাস্তবায়নের পর বুধবার (১১ আগস্ট) লকডাউন তুলে দেওয়ার পর জনসাধারণে ফিরেছে স্বস্তি। বিভিন্ন পেশার কর্মজীবি হতে শুরু করে সাধারণ নাগরিকদের নিজস্ব গন্তব্যে যাতায়াতে কমেছে ভোগান্তি। কিন্তু অনেক চালক দ্বিগুণ ভাড়া দাবি করছে বলে জানিয়েছেন ডালিম নামের এক আইনজীবী।

তিনি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে চলছে পরিবহন অরাজকতা। নির্দিষ্ট ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া দাবি করছেন চালকরা। এতে আমরা ভোগান্তির শিকার হচ্ছি। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন।

অন্যদিকে গণপরিবহন চালু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মোঃ মুছা।

উল্লেখ্য, করোনার সংক্রমণ প্রতিরোধে গত ১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন দেয় সরকার। পরে ঈদুল আজহাকে সামনে রেখে ১৪ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল রাখা হলেও ২৪ জুলাই থেকে ১০ আগস্ট পুনরায় গণপরিবহন চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *