চেনা রূপে ফিরেছে ঢাকা, সড়কে তীব্র যানজট

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর লকডাউন শেষ হয়েছে মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১২ টায়। আজ বুধবার (১১ আগস্ট) থেকে লকডাউন শিথিল হয়েছে।

লকডাউন শিথিল হওয়ায় চেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা। কঠোর লকডাউনের সড়কে গাড়ি ও মানুষের চলাচল ছিল সীমিত। এবার লকডাউন শিথিল হওয়ায় তা আবারও বেড়েছে।

বুধবার সরেজমিন রাজধানীর বিভিন্ন রাস্তাঘাট ঘুরে দেখা গেছে, লকডাউন শিথিলের প্রথম দিনের সকালেই রাজধানীতে বিভিন্ন সড়কে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান গাড়ি, কাভার্ডভ্যান, বাস ও মাইক্রোবাসসহ অসংখ্য যানবাহন চলাচল করছে। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

এদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় যানজট দেখা যায়।

ফার্মগেট এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. জহিরুল ইসলাম বলেন, লকডাউন শিথিল হওয়ায় রাজধানীতে সব যানবাহন চলাচল শুরু করেছে। তাই যানজটের সৃষ্টি হয়েছে। সকাল ৭টায় সড়কে যানবাহন কম ছিল। তবে ৯টার পর থেকে যানবাহন বাড়তে শুরু করে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর