দেশে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে টিকার মজুদ কম থাকায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা মডার্নার প্রথম ডোজ বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে দেওয়া হবে না। গণটিকাদান কার্যক্রমের প্রথম ডোজ সম্পন্ন করা হবে চীন থেকে আসা সিনোফার্মা দিয়েই।
তবে মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে বলে মঙ্গলবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
টিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিতে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ অগাস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফার্মের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ করতে হবে। এ লক্ষ্যে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের ভ্যাকসিন শিগগিরই পাঠানো হবে। তবে যেসব স্থানে মর্ডানার টিকার প্রথম ডোজ এখনও রয়েছে, তা যেন দ্রুত প্রয়োগ করা হয়।
কোভ্যাক্সের মাধ্যমে দেশে এখন পর্যন্ত মার্কিন কোম্পানি মডার্নার টিকা পাওয়া গেছে ৫৫ লাখ ডোজ। সারাদেশে বর্তমানে যে গণটিকাদান কর্মসূচি চলছে তা মডার্না ও সিনোফার্মার উপর নির্ভর করেই চালু আছে।
বার্তা বাজার/এসজে