নাঈমের ভাগ্যে কি একটি হুইল চেয়ার নেই!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার ধামদী গ্রামে প্রতিবন্ধী নাঈম মিয়ার বাড়ি। বারো বছরের নাঈম মিয়ার পুরো শরীর জন্ম থেকেই অক্ষম। নেই কথা বলার শক্তিও। একটি হুইল চেয়ার না থাকায় বাইরের আলো-বাতাসে বের হতে ব্যাকুলতা দেখালেও তা সম্ভব হয় না। দিনমজুর বাবার পক্ষে হুইল চেয়ার কিনে দেওয়াও অসম্ভব।

পৌরসভার ধামদী গ্রামের দিনমজুর আবদুল হেকিমের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড় নাঈম। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে নাঈমের জন্ম। নাঈমের বয়স যখন ছয় মাস, তখন পরিবারের লোকজন বুঝতে পারে সে স্বাভাবিক নয়। অন্য শিশুরা ছয় মাস বয়সে বসতে শুরু করলেও নাঈমের বেলায় ঘটে ভিন্ন। ওই অবস্থায় তার বাবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। কিছুদিন ব্যায়াম ও চিকিৎসা শেষে টাকার অভাবে শুরু করেন কবিরাজি চিকিৎসা। এক কবিরাজ নাঈমকে পুরোপুরি সুস্থ করে তুলবেন আশ্বাস দিয়ে ১৮ মাস ঝাড়ফুঁকের চিকিৎসা চালান। কিন্তু কোনো উন্নতি হয়নি তার। পরে সব আশা ছেড়ে দেয় দরিদ্র পরিবারটি।

নাঈমের বাবা আব্দুল হেকিম বলেন, একটি হুইল চেয়ার কেনার সামর্থ আমার নেই। চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারি না।

শিশুটির মা লিপি আক্তার বলেন, একটি হুইলচেয়ার হলে ছেলে ঘরের বাইরে নিয়ে যাওয়া যেত। ছেলের জন্য বিত্তবানদের কাছে একটি হুইলচেয়ার ভিক্ষা চান তিনি।

আরিফুল হক/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর