লকডাউনের ১৯ দিনে রাজধানীতে গ্রেফতার সাড়ে ৭ হাজার

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশে গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন জারি করে সরকার। তবে মাঝে ঈদুল আজহা উপলক্ষ্যে লকডাউন শিথিল করে সরকার।

এরপর গত ২৩ জুলাই থেকে ফের কঠোর লকডাউন শুরু হয়। যা কিনা মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১২ টায় শেষ হয়েছে। আজ (বুধবার) থেকে লকডাউন শিথিল করেছে সরকার।

কঠোর লকডাউনের এই ১৯ দিনে বিধিনিষেধ অমান্য করে বিনা কারণে বের হওয়ায় ৭ হাজার ৫৬৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, বিধিনিষেধের ১৯ দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৮৪৩ জনকে ৩১ লাখ ১১ হাজার ৯৩৫ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে বিধিনিষেধ অমান্য করায় ডিএমপি ট্রাফিক বিভাগ ৮ হাজার ৩৫০টি গাড়িকে ১ কোটি ৯৩ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর