‘এক কাপড়ে পরীমণির ১২০ ঘন্টা থাকা একটা রাজনীতি’

মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সমালোচিত ঢাকাই নায়িকা পরীমনি ও তার অপকর্মের সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আবারও ২ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

৫ আগস্ট রিমান্ড শুনানির দিন পরীমনিকে যে পোশাকে আদালতে হাজির করা হয়েছিল, একই পোশাকে মঙ্গলবারও (১০ আগস্ট) তাকে আবারও আদালত আনা হয়। অর্থাৎ এক পোশাকেই তিনি ১২০ ঘন্টা কাটিয়েছেন।

আদালতে শুনানি চলার সময় তার আইনজীবী মজিবুর রহমান বলেন, ‘একজন নায়িকা ১২০ ঘণ্টা এক পোশাকে রয়েছেন। তিনি তো একজন নায়িকা। তার তো একটা লাইফস্টাইল রয়েছে।’

তখন রাষ্ট্রপক্ষের পিপি আব্দুল্লাহ আবু বলেন, পরীমনির কাপড় চেঞ্জ না করা একটা রাজনীতি। এখানে সবাই কাপড় চেঞ্জ করেছেন। তিনি ইচ্ছাকৃতভাবে কাপড় পাল্টে আসেননি।

তবে কাপড় না পাল্টানোর বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, ‘আসামি পরীমনিকে কাপড় দেয়া হয়েছে। তিনি এখানে আসার আগে এ কাপড় পরেছেন। এর আগে তিনি অন্য কাপড় (টি-শার্ট) পরেছিলেন।

মামলার শুনানি শেষে আবারও গণমাধ্যমের সামনে কাপড়ের বিষয়টি উল্লেখ করেন পরীমনির আইনিজীবী মজিবুর রহমান। তিনি দাবি করেন, এটা খুবই দুঃখজনক। গ্রেফতারের পর থেকে ১২০ ঘণ্টা এক কাপড়ে রিমান্ডে রয়েছেন পরীমনি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর