মদ ও মদ তৈরির উপকরণসহ ছাত্রলীগ নেতা আটক

মানিকগঞ্জের হরিরামপুরে থেকে ৫ লিটার দেশি মদ ও মদ তৈরির ২০ লিটার উপকরণসহ উপজেলা ছাত্রলীগের নেতাকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার(১০ আগস্ট)বিকেল হরিরামপুর থানাধীন কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে এস আই জালাল উদ্দীন, অতুল জোয়ার্দ্দার ও রুস্তম আলী তাকে আটক করে।

আটককৃত ছাত্রলীগ নেতা কুশিয়ারচর এলাকার মালেক গায়েনের ছেলে আবুল বাশার গায়েন (২৫)। তিনি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচরে একজন মাদক ব্যবসায়ী আছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। ওই মাদক ব্যবসায়ী দেশি মদ তৈরি করে এবং তা তিনি বিক্রি করে আসছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে মদ ও মদ তৈরির উপকরণসহ আটক করে তাকে। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।

এবিষয়ে হরিরামপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজের কাছে জানতে চাইলে তারা বলেন, সাংগঠনিক পরিপন্থি কাজে লিপ্ত থাকায় আবুল বাশার গায়েনের বিরুদ্ধে ছাত্রলীগ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর