আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী নিয়ে নৌযান চলাচল করবে

আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণ ক্ষমতার  সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান চলাচল করবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধান এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত সকল স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণ ক্ষমতার  সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর