প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পিতার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ্‌ আলী ফারহাদের বাবা অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ফরহাদ হোসেন মাক্করের মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ফরহাদ হোসেন মাক্করের মতো আন্তরিক, মহানুভব ও বন্ধুবৎসল মানুষ সত্যিই বিরল। তাঁর মমতা ও আতিথেয়তা তাঁকে সবার মাঝে বাঁচিয়ে রাখবে।

প্রসঙ্গত মরহুম ফরহাদ হোসেন মাক্কর মঙ্গলবার বিকেল ৫ টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর