বিশ্বজুড়ে তাণ্ডব চালানো মহামারি করোনা ভাইরাসে প্রতি দুই মিনিটে একজন মারা যাচ্ছে ইরানে। এছাড়াও প্রতি দুই সেকেন্ডে করোনায় আক্রান্ত হচ্ছে একজন। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩১টি প্রদেশে রেড এলার্ট জারি করা হয়েছে। খবর রয়টার্সের।
ইরানের কারখানায় এ সময় ইরানি ভ্যাকসিন কোভ-ইরান বারাকাত উৎপাদন পুরো উদ্যমে কাজ চলছে। ওই ভ্যাকসিন দেশটির তরুণ গবেষক ও বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফসল। সকল প্রকার ট্রায়াল শেষে এই ভ্যাকসিন প্রদানের অনুমতি মিলেছে।
উল্লেখ্য, ইরানে মহামারি করোনাভাইরাসের পঞ্চম ঢেউ চলছে। মধ্যপ্রাচ্যের দেশটি ডেল্টা ভেরিয়েন্টের ভয়াবহ রূপ দেখছে। প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে দেশটিতে। এখন এই অবস্থা চলতে থাকলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ বলে আশঙ্কা করা হচ্ছে।