কক্সবাজারে হোটেল-মোটেল খুললেও নিষেধাজ্ঞা থাকছে পর্যটনকেন্দ্রে

ফাইল ছবি

লকডাউনে বন্ধ থাকা কক্সবাজারের হোটেল-মোটেল বুধবার (১১ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে। খুলা হলেও পর্যটকদের কক্ষ ভাড়া দেয়া যাবে না। এর সাথে সৈকত ও অন্যান্য পর্যটন স্পটে যেতে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে প্রশাসন।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে পর্যটন ব্যবসায়ীদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার হোটেল-মোটেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম বলেন, ‘প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে স্বাস্থ্যবিধি মেনে একটি হোটেলের অর্ধেক কক্ষ ভাড়া দেয়া যাবে। কোনোভাবেই পর্যটককে কক্ষ ভাড়া দেয়া যাবে না। যারা কক্সবাজার আসবেন তাদের পর্যটন স্পটে যেতে বারণ করতে হবে। বিজ্ঞাপন প্রচার করা যাবে না।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আমিন আল পারভেজ সাংবাদিকদের বলেন, ‘জরুরি কাজে যারা কক্সবাজার আসবেন শুধু তাদেরই হোটেলে রাখা যাবে। আগতরা পর্যটন স্পটগুলোতে যেতে পারবেন না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *