বার্তা বাজারে সংবাদ প্রকাশ, প্রতিবন্ধী তালিকায় অনিয়মের ঘটনায় তদন্ত কমিটি গঠন

গত ৮আগস্ট, রোববার বার্তাবাজারে “সুস্থ্য ব্যক্তিরা পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা!” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পরে জেলা প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। এঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার সরেজমিনে তদন্ত করে তদন্ত দল।

এর আগে গতকাল সোমবার (৯ আগস্ট) জেলা প্রশাসক মো. কামাল হোসেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক শিলা রাণী দাসকে আগামী ২সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

“সুস্থ্য ব্যক্তিরা পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা!

কমিটির সদস্যরা হলেন জেলা সমাজসেবা রেজিষ্টার, পটুয়াখালী সদর উপজেলা সমাজসেবা অফিসার ও বাউফল উপজেলা সমাজসেবা অফিসার। এ তদন্ত কমিটি দল অনিয়মের বিষয় তদন্ত করে দপ্তরে প্রতিবেদন দাখিল করবেন।

অপরদিকে সুস্থ্য-সবল ব্যক্তিদের অসুস্থ্য ও প্রতিবন্ধী প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে সংশ্লিষ্টরা। বিভিন্ন মহলে লবিং তদবির শুরু করেছেন ঘটনার মূল হোতা সাবেক ইউপি সদস্য মো. খলিলুর রহমান।

“সুস্থ্য ব্যক্তিরা পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা!

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর