আলোতি সমালোচিত ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি’র সংগে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন-এর নতুন একটি ভিডিও প্রকাশ পেয়েছে। একটি ইউটিউব চ্যানেলে মঙ্গলবার (১০ আগস্ট)ভিডিওটি প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে পরীমনিকে সাকলায়েন-এর জন্মদিন উদযাপন এবং কেক কাটতে দেখা যায়। সাকলায়েনকে কেক খাইয়ে দেন পরীমনি। এসময় দু’জনকে ‘ঘনিষ্ঠ’ অবস্থায় দেখা যায়।
এর আগে গত ১ আগস্ট পরীমনিকে নিয়ে নিজ বাসায় অবস্থান করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি গোলাম সাকলায়েন। বাসায় পরীমণি’র প্রবেশ এবং বের হওয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ পায়।
ফুটেজে দেখা যায় যে, রাত ৮টার দিকে রাজারবাগের মধুমতি ভবনের সামনে থামে পরীমনি’র হ্যারিয়ার গাড়ি। ওই ভবনের ১০ তলায় সাকলায়েন-এর সরকারি ফ্ল্যাট। সাকলায়েন নিজে নেমে এসে রিসিভ করেন পরীমণিকে। এর কিছুক্ষণ পর বাসায় প্রবেশ করেন পরীমণি’র খালাতো বোন ও তার স্বামী। পরে রাত ২টার দিকে পরীমণিসহ তিনজনই বের হয়ে যান বাসা থেকে।
গত শনিবার গোলাম সাকলায়েনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ থেকে পিওএম পশ্চিমে বদলি করা হয় ওই ঘটনা সামনে আসার পর।
পরীমনি’র সংগে সাকলায়েনের ‘প্রেমের’ সম্পর্কের বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। রোববার পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি-ট্রেনিং) মিয়া মাসুদ করিমকে প্রধান করে এই কমিটি করা হয়। কমিটির বাকি দুইজন হচ্ছেন-সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএস) রুমানা আক্তার এবং ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপ-কমিশনার (ডিসি) হামিদা পারভিন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বার্তা বাজার/এসবি