ব্যবসা প্রতিষ্ঠানের অন্তরালে মাদকের ব্যবসা, আটক ব্যবসায়ী
ফরিদপুরের বোয়ালমারীতে মো. বক্কার মোল্যা ওরফে রুবেল (২৮) নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে ৩৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতর থেকে আটক করা হয় তাকে। সে শেখর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ভুলবাড়িয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মো. ওহিদুল ইসলাম বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
ইয়াবা উদ্ধারের কথা নিশ্চিত করে থানার উপ-পরিদর্শক মো. ওহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিত জানতে পারি রুবেল দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে ইয়াবার ব্যবসা করে আসছে। মঙ্গলবার তার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতর থেকে তাকে ৩৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া দোকানের ভিতর থেকে ইয়াবার খালি প্যাকেট এবং ইয়াবা খাওয়ার সরঞ্জম উদ্ধার করা হয়।আসামিকে আগামীকাল বুধবার ফরিদপুর আদালতে পাঠানো হবে।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি