চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পৃথকভাবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নেপাল দেব নাথ (৩৫), মিশন কান্তি নাথ (৩২), মো. শাহাদাত হোসেন (২৮), মো গিয়াস উদ্দিন (৫০), অপু দে (৪৫) ও মো. শওকত (২৪)।
থানা সূত্র জানায়, কৈনপুরা এলাকা থেকে ১০০ লিটার চোলাইমদ ও সিএনজিচালিত অটোরিকশাসহ নেপাল দেব নাথ ও মিশন কান্তি নাথকে গ্রেফতার করা হয়।
এরবাইরে, চকবাজার থানার একটি মামলায় শাহাদাত হোসেন, গিয়াস উদ্দিন, অপু দে ও মো. শওকতকে গ্রেফতার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, আনোয়ারায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার ছয়জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তা বাজার/টি