এক কঠিন সমীকরনকে সামনে রেখে রবিবাসরীয় এজবাস্টনে ভারতের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড।বিরাটদের কাছে হারলেই বিশ্বকাপ থেকে ছুটি হয়ে যাবে ক্রিকেটের জম্মদাতারা। আর ইংরেজদের হারালেই বিরাটরা পেয়ে যাবে সেমিফাইনালের ছাড়পত্র।এমন ম্যাচটি মাঠে গড়ানোর আগে দুই দলের মধ্যে হলো টসের লড়াই।সেখানে জয় পেয়েছে ইংলিশ দলনেতা।টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মরগান।
ভারতীয় শিবিরে ডাক পেয়েছেন ঋষভ পান্থ।এটা তার বিশ্বকাপ অভিষেক।বিজয় শঙ্করের পরিবর্তে দলে নেয়া হয় এই তরুণকে। অন্যদিকে ইংলিশ শিবিরে এসেছে দুই পরিবর্তন।আজ ফিরছেন জেসন রয় এবং লিয়াম প্লাঙ্কেট।
ইংল্যান্ডের একাদশঃ জেসন রায়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান , বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওয়াকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেড, জোফরা আচার, মার্ক উড।
ভারতের একাদশঃ লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি , ঋষভ পান্থ, কেদার জাদেভ, এমএস ধোনি, হার্ডিক পাণ্ডিয়া, মোহাম্মদ শামী, কুলদীপ যাদব, চাহাল, জাসপ্রিত বুমরাহ।
বার্তাবাজার/এএস