আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকবে না পানি সম্পদ প্রতিমন্ত্রী

‘করোনা ভাইরাসসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে। প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় দেশবাসীর জন্য টিকাদানের কার্যক্রম চলছে। লকডাউনে ক্ষতিগ্রস্তদের মাঝে দেয়া হয়েছে নগদ অর্থসহ খাদ্য সহযোগিতা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকবে না।’

আজ বরিশাল নগরীতে করোনা ভাইরাস সংক্রমণে কর্মহীন মানুষের মাঝে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে উপহার সামগ্রী বিতরণের বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা জানান।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার সামগ্রী বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কর্নেল (অব.) জাহিদ ফারুকের পক্ষে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহমুদুল হক খান মামুন ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব নগরীর ২০নং ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেন ।

উপহার সামগ্রীর ম‌ধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, দুই কেজি পিঁয়াজ, দুই কে‌জি ডাল ও এক লিটার তৈল।

সংশ্লিষ্ট মতে, নগরীর ২০, ২২ ও ২৩নং ওয়ার্ডে কর্মহীন মানুষের মাঝে তিন হাজার উপহার সামগ্রী বিতরণ হয়েছে। বাকি ২৭টি ওয়ার্ডে পর্যায়ক্রমে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মীর আমির উদ্দিন মোহন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহামুদ হাওলাদার, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মনির, মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টনসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর