জয়পুরহাট পাঁচবিবির পৌর শহরের উত্তর গোপালপুরে সুদের টাকা পরিশোধ করলেও পুনরায় সুদের টাকার দাবি করছেন এক দাদন ব্যবসায়ী। ভুক্তভোগী আদিবাসী ওপেন সর্বস্ব হারিয়ে টাকা দিতে অপারগতা স্বীকার করায় ভাড়াটে লোক দিয়ে বাড়ি দখলেও চেষ্টা করছেন।
আদিবাসী ওপেন মঙ্গলবার (১০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন এর প্রতিকার চেয়ে।
অভিযোগে জানা যায় যে, পাঁচবিবির পৌর শহরের বালিঘাটা বাজারের শুকুর আলীর ছেলে দাদন ব্যবসায়ী শফিকুল ইসলামের কাছ থেকে আদিবাসী ওপেন উড়াও ৩ বছর আগে ২৮ হাজার টাকা মাসিক সুদে ঋণ নেয়। এ পর্যন্ত ৩ লাখ টাকা পরিশোধ করেও শোধ হয়নি দাদন ব্যবসায়ী শফিকুল ইসলামের ২৮ হাজার টাকার ঋণ। টাকা গ্রহণকালে ব্যাংকের ফাঁকা চেক, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় শফিকুল।
আদিবাসী ওপেন জানায়, টাকা পরিশোধ করে কাগজপত্র ফেরত চাইলে না দিয়ে বরং ওই কাগজে লাখ লাখ টাকার অংক বসিয়ে উকিল নোটিশ পাঠায়।
অভিযোগ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, আমার নামে এসব অভিযোগ মিথ্যা। তবে জমি বিক্রির জন্য আমার নিকট থেকে ৫ লাখ টাকা ওপেন নিয়েছিল।
এ বিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন বলেন, এমন লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বার্তা বাজার/এসবি