শীঘ্রই খুলছে না ভারত-বাংলাদেশ সীমান্ত

ভারত-বাংলাদেশ সীমান্ত শীঘ্রই খুলছে না আরো বাড়ানো হয়েছে বন্ধের মেয়াদ। ভারতের সাথে আগামী ১৫ আগস্ট পর্যন্ত স্থল সীমান্ত বন্ধ থাকবে বলে জানা য্য়। মঙ্গলবার (১০ আগস্ট) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভারতের সাথে সীমান্ত বন্ধের মেয়াদ মঙ্গলবার শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এটা আরো বাড়ানো হলো। এতদিন যে নিয়মে চলছিল, ১৫ আগস্ট পর্যন্ত একই নিয়মে চলবে। যেহেতু আমাদের এখানে লকডাউন শিথিল করা হচ্ছে, ভারতেও সংক্রমণ অনেক কমে গেছে। আশা করা যাচ্ছে যে, এ সময়ের মধ্যে বিষয়টা পর্যালোচনা করে হয়তো পরেরবার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি। আপাতত যেভাবে চলছে চলুক।’

এদিকে, আগামী বুধবার (১১ আগস্ট) থেকে চালু হচ্ছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো।ঢাকার ভারতীয় হাইকমিশন ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে ভিসা সেন্টারগুলো ভ্রমণ ভিসা ছাড়া সব ধরনের আবেদন নেবে বলে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল করোনা অবস্থা অবনতি হওয়ার কারণে ভারতের সাথে প্রথমে ১৪ দি‌নের জন্য সব ধর‌নের সীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। এর পরে কয়েক দফায় বাড়ানো হয় এর মেয়াদ।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর