আশুগঞ্জে কাঠাঁলের ভিতরে করে গাঁজা পাচার, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে এবার র‌্যাবে অভিযানে কাঁঠালের ভিতর ও মোটর সাইকেলের সিটের নিচ থেকে মিলল গাঁজা। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ গোলচত্ত্বর ও টোলপ্লাজায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের পৃথক অভিযানে ১৭ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নেত্রকোনা জেলার মোহনগঞ্জের থানার মৃত এখলাছ মিয়ার ছেলে মানিক মিয়া, কাচু চন্দ্র সাহার ছেলে চন্দন কুমার সাহা, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার নজরুল ইসলামের ছেলে আলী আকবর, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হুমায়ুন মিয়ার ছেলে আমিন ও কসবা থানার আব্দুর রউফ মিয়ার ছেলে আমির হোসেন। মঙ্গলবার বিকেলে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

কাঠাঁলের ভিতরে করে অভিনব কায়দায় গাঁজা পাচার। ছবি: বার্তা বাজার

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, মাদক ব্যবসায়ীরা দুটি কাঁঠালের ভিতরে ও মোটর সাইকেলে সীটের নিটে অভিনব কায়দায় মাদকগুলো লুকিয়ে রাখছিল।

আমরা গোপন সংবাদের ভিত্তিতে মাদকগুলো উদ্ধার করি। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর