দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ১৬৪ জন।
মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি মতে, নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৬১ জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন।
একদিনে ৪৭ হাজার ৪২৪টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্তের এই সংখ্যা পাওয়া যায়। একদিনে পরীক্ষার তুলনায় আক্রান্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিন ৫৪ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯০৩ জন। দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা ১২ লাখ ৩৪ হাজার ৭৬২।
বার্তা বাজার/এসজে