অবশেষে ফ্রান্সের জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সাথে ২ বছরের জন্য চুক্তি করছেন বার্সায় শৈশব-কৈশোর ও যৌবনের দীর্ঘ সময় কাটিয়ে আসা লিওনেল মেসি।
ফ্রান্সের গণমাধ্যম এলইকুইপ জানায়, মঙ্গলবারই (১০ আগস্ট) পিএসজিতে যোগ দিতে প্যারিসে যাচ্ছেন লিওনেল।
ইউরোপিয়ান ফুটবলের দলবদল সংক্রান্ত বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলছেন, আগামী দুই মৌসুমের জন্য মেসির সঙ্গে চুক্তি করছে পিএসজি। যা দুই পক্ষের ইচ্ছায় ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো সম্ভব। প্রতি মৌসুমে ৩৫ মিলিয়ন ইউরো পাবেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় ৩৪৮ কোটি ৩২ লাখ টাকারও বেশি।
এর আগে, গত ৩০ জুন মেসির সাথে চুক্তির মেয়াদ শেষ হয় বার্সেলোনার। নবায়ন করা চুক্তিতে নিজের বেতন ৫০ শতাংশ কমিয়ে ৫ বছরের জন্য ভালোবাসার ক্লাবে থেকে যেতে রাজি ছিলেন মেসি। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি।
বার্তা বাজার/এসজে